সপ্তাহের শুরুতে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ শেয়ারের দর কমতে দেখা গেছে। দিনের শুরুতে বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দর বাড়তে থাকে। দর কমার শীর্ষে উঠে আসে বিমা প্রতিষ্ঠানের শেয়ারগুলো। দিন শেষে দর কমার শীর্ষে উঠে আসা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি ছিল বিমা প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসইর তথ্যানুযায়ী দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, প্রাইম ইনসিওরেন্স, ফেডারেল ইনসিওরেন্স, পিপলস ইনসিওরেন্স, সিটি জেনারেল ইনসিওরেন্স, ইউনাইটেড ইনসিওরেন্স, অগ্রণী ইনসিওরেন্স, নর্দার্ন ইনসিওরেন্স, নিটল ইনসিওরেন্স, কন্টিনেন্টাল ইনসিওরেন্স ও জিল বাংলা সুগার।
গতকাল রবিবার ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ১৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮০৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৮০১ কোটি ৬৬ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৫৪৪৭ দশমিক ৬৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমকি ৭১ পয়েন্ট কমে ২০৯৯ দশমিক ৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১২৩৮ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল, বেক্সিমকো লি., বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লংকবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, মীর আখতার হোসেন, বিডি ফাইন্যান্স, ইপিজিএল ও আইএফআইসি।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, তৌফিকা ফুডস, বেক্সিমকো লি., বেক্সিমকো ফার্মা, বার্জার পিবিএল, ইউনিলিভার, রেকিট বেঙ্কাইজার, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডা., গোল্ডেন সন ও ফার্স্ট জনতা ব্যাংক মি. ফা.।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৮৬ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ২১২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট কমে ৯ হাজার ৫২৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।
