বিশাল চাপে ইংল্যান্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩

চেন্নাই টেস্ট যে পঞ্চম দিনে যাচ্ছে না সেটা হলফ করেই বলে দেওয়া যায়। একই মাঠে প্রথম টেস্টে ভারতকে শাসন করেছিল ইংল্যান্ড। পরের ম্যাচেই রূপ বদলে গেল তাদের। এতটাই যে, তাতে আজই জয়ের সম্ভাবনা দেখছে ভারত। দ্বিতীয় দিন শেষে ইংলিশদের বিশাল চাপে ফেলে ২৪৯ রানে এগিয়ে আছে তারা।

চেন্নাইয়ের  স্পিন মায়াজালে পুরোপুরি ধরাশায়ী জো রুটের দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩২৯ রানের জবাবে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় তারা। সাপের মতো টার্ন নেওয়া উইকেটে তাদের নাকানি-চুবানি খাইয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসে ২৯তম বারের মতো পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম বোলার হিসেবে  ২০০ বাহাতি ব্যাটসম্যানকে শিকার করেন তিনি। ইংল্যান্ডের একমাত্র প্রতিরোধ গড়ে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন বেন ফোকস। ১৯৫ রানের লিড পেয়ে  দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ  ১ উইকেটে ৫৪ রান । শুরুতে শুভমন গিলকে হারালেও অবিচ্ছিন থেকে দিনটা কাটিয়ে দেন রোহিত শর্মা (২৫) ও চেতেশ্বর পুজারা (৭)। এর আগে ৩০০ রানে ৬ উইকেট নিয়ে দিন শুরু করা আর যোগ করে মাত্র ২৯ রান। ৫৮ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্ত।  ইংল্যান্ডের সর্বোচ্চ চারটি উইকেট নেন মঈন আলী।

সংক্ষিপ্ত স্কোর

ভারত:৩২৯ ও ৫৪/১ (রোহিত ২৫*,

গিল ১৪, পুজারা ৭*; লিচ ১৯-১)।

ইংল্যান্ড: ১৩৮/১০ (সিবলি ১৬, রুট ৬,

পোপ ২২, ফোকস ৪২*; অশ্বিন ৪৩-৫,  ইশান্ত ২২-২, প্যাটেল ৪০-২, সিরাজ ৫-১)।