সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। বাইডেন বলেছেন, তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে গুরুত্ব দেবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি শুক্রবার নৈমিত্তিক নিউজ ব্রিফিংয়ে বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি নিয়ে পর্যালোচনা হচ্ছে। তিনি বলেন, আমি যতোটা জানি তাহলো যুবরাজের সঙ্গে প্রেসিডেন্টের কথা বলার কোনো পরিকল্পনা নেই। -আলজাজিরা
