রঙ বাংলাদেশ’র একুশ সংগ্রহ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৯

দেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশার বিষয় করে। সাদা, কালো আর লালের সঙ্গে এ বছরের একুশের সংগ্রহে আরো যোগ করা হয়েছে অ্যাশ কালার। সুতি আর হাফসিল্ক কাপড়ে ব্লক প্রিন্ট ও এমব্রডারিতে করা হয়েছে জমিন অলংকরণ। বিস্তারিত জানা যাবে www.rang-bd.com ও https://www.facebook.co m/rangbangladesh ফেসবুক পেজে।