রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাঈদ হাসান শিকদার। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে এই নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ড. সাঈদ হাসান শিকদার এর আগে পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

রাজউক চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। পিআরএলে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নুর আলমকে ৩ জানুয়ারি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইত্তেফাক/এনএ