আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পে সেচের পানি অবমুক্ত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:০৮

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বিএডিসির তত্ত্বাবধানে আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের চলতি বছরের সেচের পানি অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান স্লুইস খুলে দিয়ে এ পানি অবমুক্ত করা হয়।

বিএডিসির পূর্বাঞ্চলের সেচ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে পানি অবমুক্ত উদ্বোধন করেন। আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওবায়েদ হোসেনের সভাপতিত্বে পানি অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এই আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের বর্জ্য পানি ব্যবহার করে চলতি ইরি-বোরো মৌসুমে এই প্রকল্পের অধীনে ২২ হাজার হেক্টর জমিতে অল্প খরচে সেচ সুবিধা প্রদান করা হবে। এতে প্রায় ১ লাখ ৮ হাজার টন ধান উত্পাদনের লক্ষ্যে নির্ধারিত করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর সেচের আওতা ও উত্পাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।