সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার জামে মসজিদ থেকে চকনুর চৌরাস্তা পর্যন্ত কাঁচা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে রিকশা বা অটো ভ্যানের চলাচল নেই বললেই চলে। অনেকটা বাধ্য হয়ে সাধারণ মানুষকে পায়ে হেঁটে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। রাস্তাটি কাঁচা হওয়ায় সন্ধ্যার পর এবং বৃষ্টির মৌসুমে চলাচল করতে হয় একরকম ভয়-ভীতি নিয়ে। চকনুর, লক্ষ্মীকোলা, ধানগড়ায় যেতে এই রাস্তার বিকল্প নেই। তাই রাস্তাটি দ্রুত পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া,
বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
