হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রফিকুল ইসলাম নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুুধবার দুপুরে হোমনা পশ্চিমপাড়া কান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল হোমনা পূর্ব পাড়ার মোঃ আড়াই মিয়ার ছেলে।
জানা যায়, পশ্চিমপাড়া কান্ধা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের কিনারায় কাজ করার সময় পা পিছলে রফিক নিচে পড়ে যায়। গুরুতর আহত রফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড কমিশনার রাজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
