চাটমোহর (পাবনা) সংবাদদাতা
ফকির লালন শাহ স্মরণে ২১তম সাধুসঙ্গ ও লালন মেলা উদ্যাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী লালন স্মরণোত্সব অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও সোমবার চাটমোহর রেলবাজার লালন চর্চা কেন্দ্রে এ স্মরণোত্সব অনুষ্ঠিত হয়। এদিন রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও লালন চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলি মানিক, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ। অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা।
