কেডিএর অনিয়ম বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

খুলনা অফিস

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দীর্ঘসূত্রতা ও দুর্নীতি বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার সকাল ১১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট পালিত হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এসময় বক্তৃব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মো. জাফর ইমাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম জাহিদ হোসেন প্রমুখ।