অ্যাডভোকেট রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪

বাসস

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার কন্যা ও রহমত আলী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপিকা রুমানা আলী এমপি জানান, ঢাকা ও গাজীপুরে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মো. রহমত আলী কালিয়াকৈর-শ্রীপুর থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।