ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে বহুল আলোচিত ফ্লোর প্রাইজের নিয়মে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে কোনো কোম্পানি বোনাস শেয়ার বা রাইট শেয়ার ঘোষণা করলে তার প্রভাবে সমন্বয় হওয়ার পর শেয়ারের যে দর হবে, তাই হবে ঐ শেয়ারের সংশোধিত ফ্লোর প্রাইজ। গতকাল সোমবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলামের সভাপতিত্বে বিএসইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও অন্যান্য বিধিবিধান পরিপালন সাপেক্ষে ঘোষিত বোনাস শেয়ার বা রাইট শেয়ারের রেকর্ড ডেটের পর ডাইলুশন ইফেক্ট বিবেচনায় সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের সমন্বিত দর সেই শেয়ারের সংশোধিত ফ্লোর প্রাইজ হিসাবে বিবেচিত হবে।
