স্পোর্টস রিপোর্টার
এক দিন বিরতি দিয়ে আজ আবার প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরু হচ্ছে। ঢাকায় আরেকটি ভালো ম্যাচ দেখার সুযোগ হচ্ছে ফুটবল দর্শকদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় আবাহনী খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। ঢাকায় আবাহনী জিতলে ৮ খেলায় ২১ পয়েন্ট পাবে। যদি কুমিল্লায় বসুন্ধরা কিংস আরামবাগের খেলায় অঘটন না ঘটে। বসুন্ধরা কিংস ৮ খেলায় ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। এই দুই ম্যাচ ছাড়াও সন্ধ্যার ম্যাচও গুরুত্বপূর্ণ। শেখ জামাল এবং উত্তর বারিধারার লড়াইটা একপেশে হবে অনুমান করা যায়, তবে উলটাপালটা কিছু ঘটে গেলে পয়েন্ট টেবিলও এলোমেলো হয়ে যাবে। আজকের তিন ম্যাচে নিজেদের অবস্থানও পরিষ্কার হবে। লিগে ১৩ দলের মধ্যে বারিধারা, আরামবাগ ও ব্রাদার্স এখনো জয়ের মুখ দেখেনি।
আজকের খেলা : বসুন্ধরা কিংস-আরামবাগ। ৩টা, কুমিল্লা। আবাহনী-সাইফ স্পোর্টিং। শেখ জামাল-উত্তর বারিধারা। ৩টা ৩০ এবং ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
