মৃত্যু, শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৪

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির একদিনের পরিসংখ্যানে মৃত্যু, শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১১ জনের মৃতু্র হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪৪৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। রবিবার করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়। আর করোনার সংক্রমণ শনাক্ত হয় ৩২৬ জনের, শনাক্তের হার ছিল ২ দশমিক ৫৩ শতাংশ।

গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৪৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরও ৬৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন হয়েছে।