বাংলাদেশ বিমানবাহিনী যথাযোগ্য মর্যাদায় শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালন করেছে। ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিহত হন।
এ উপলক্ষ্যে চট্টগ্রামস্থ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মিলাদ মাহফিলে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান সেনা এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।
