ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ গতকাল বলেছেন, ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী অন্য পক্ষগুলো যদি সহযোগিতা না করে তাহলে আগামী সপ্তাহ থেকে পারমাণবিক স্থাপনায় পরিদর্শন সীমিত করে আনবে ইরান। এছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই বলে জানিয়ে দিয়েছেন সাঈদ খতিবজাদেহ। তিনি বলেছেন, ইরান সরকার আইন মেনে চুক্তির অধীনে এডিশনাল প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দিতে বাধ্য থাকবে। এখানে উল্লেখ্য, এডিশনাল প্রোটোকল থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকদের অধিক তদন্তের কর্তৃত্ব দেয়। ফলে যদি ২১ ফেব্রুয়ারির মধ্যে ইরানের তেল ও ব্যাংকিং খাত থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নেয়, তাহলে এই প্রোটোকল বন্ধ করে দেবে ইরান। -আলজাজিরা
