শীর্ষ ১২ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। এক ঝাঁক নবীন ক্রিকেটার নিয়ে গড়া দলটা ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছিল।
বলার মতো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি তারা। টেস্ট সিরিজে দৃশ্যপট বদলে দিয়েছে ক্যারিবিয়ানরা। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০ তে ধবলধোলাই করেছে ক্রেইগ ব্রেথওয়েটের দল।
ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছে উইন্ডিজরা।
সিরিজের ফলাফল যেমনই হোক ক্যারিবিয়ানদের প্রতি বাংলাদেশের অগাধ কৃতজ্ঞতা। কারণ করোনায় এক বছরের বিরতির পর উইন্ডিজদের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ দল। চলতি মাসেই অবশ্য নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহরা।
ইত্তেফাক/এমআর
