চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলরের আত্মীয় পরিচয়ে চাঁদাবাজির সময় একজন আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলরের আত্মীয় পরিচয়ে চাঁদাবাজির সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। গত মঙ্গলবার রাতে নগরীর জুবিলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মনিরুল ইসলাম জুয়েল।

পুলিশ জানায়, সে নিজেকে এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুর ভাতিজা পরিচয় দিয়ে জুবিলি রোডের একটি দোকানে গিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ওই দোকানের কর্মচারীরা তার আসল পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।