বিবিসি
চীনে করোনার টিকার নামে স্যালাইনের দ্রবণ ও পানি মিশিয়ে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি প্রতারক দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কং নামের ঐ ব্যক্তি আসল টিকা কী করে প্যাকেটজাত করতে হয় সে বিষয়ে পড়াশোনা করে নিজের বানানো দ্রবণ দিয়ে ৫৮ হাজারের বেশি জাল টিকা তৈরি করেছিল।
তার বানানো টিকার একটি ব্যাচ বিদেশে পাচার হলেও কোন দেশে সেগুলো গিয়েছে তা জানা যায়নি। একই ধরনের অপরাধে এ পর্যন্ত যে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে কং তাদের অন্যতম। জাল ভ্যাকসিনের মূলোত্পাটনে বেইজিংয়ের প্রতিশ্রুতির পর ২০টি মামলায় এ ৭০ জনকে গ্রেফতার করা হয়। এ মামলাগুলোর বেশির ভাগই গত বছরের হলেও চলতি সপ্তাহে এগুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। আদালতের নথি অনুযায়ী, কং ও তার দল গত বছরের আগস্ট থেকে স্যালাইনের দ্রবণ ও পানি সিরিঞ্জে ভরে সেগুলোকে কোভিড-১৯ ভ্যাকসিন হিসেবে বিক্রি করে ২৭ লাখ ৮০ হাজার ডলার লাভ করেছে। তাদের জাল টিকার ৬০০টি ডোজের একটি ব্যাচ গত বছরের নভেম্বরে বিদেশে পাচারের আগে হংকংয়ে পাঠানো হয়েছিল
