টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার রাত ১০টার দিকে সদর ইউনিয়নের দরগাহ ছড়ার শাহাদাত হোসেনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুই জন একটি বস্তা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারাকে বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি খুলে গণনা করে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ গৃহবধূকে থানায় সোপর্দ করা হয়েছে।
