বয়স্কভাতা ১০০০ টাকা করা হোক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

বয়স্কভাতা হিসেবে সরকার প্রতিমাসে ৫০০ টাকা দিয়ে থাকে। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে বয়স্কভাতা অনেকটাই অসঙ্গতিপূর্ণ। যাঁরা কোনো পেনশনের আওতায় নেই, তাঁরাই কেবল বয়স্কভাতা পেয়ে থাকেন। আর তাঁদের অনেকটাই নির্ভর করতে হয় এই টাকার ওপর। অনেক সময় এসব বয়স্ক ব্যক্তির উল্লেখযোগ্য অংশ অসুস্থ থাকায় প্রতি মাসে তাঁদের হাজার টাকার ওষুধ খেতে হয়। বয়স্কভাতার অঙ্ক বাড়িয়ে অন্তত ১০০০ টাকা করা হলে দেশের বিপুল সংখ্যক বয়স্ক মানুষ উপকৃত হতেন। বয়স্কভাতার এই টাকাও প্রতি ছয় মাস অন্তর তুলতে হয়। ক্ষেত্রবিশেষে বয়স্কভাতার টাকা পেতে সাত মাসও লেগে যায়। অতএব প্রবীণ নাগরিকরা যাতে সময়মতো বয়স্কভাতার টাকা পেতে পারেন, সে ব্যবস্থা নিতে এবং বয়স্কভাতা ১০০০ টাকা করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

দেবদাস কবিরাজ

গ্রাম: বুড়ামজুমদার, ডাকঘর: কুমড়াখালী,

উপজেলা: বেতাগী, জেলা: বরগুনা