বছরব্যাপী চাষযোগ্য বারি পেঁয়াজ-৫-এর মাঠ দিবস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর আঞ্চলিক মসলা গবেষণাকেন্দ্রের আয়োজনে গতকাল কৃষকদের অংশগ্রহণে বছরব্যাপী চাষযোগ্য বারি পেঁয়াজ-৫-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ’ প্রকল্পের অর্থায়নে ‘পেঁয়াজ বীজ ও বীজকন্দ উত্পাদন প্রযুক্তি’ বিষয়ক এ মাঠ দিবসে ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে মাঠ দিবস উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক ড. এস এম শরিফুজ্জামান, পরিচালক ড. কবিতা আনজু-মান-আরা, পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।