মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহায়তায় রাজধানীর বিএন কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ বছরের দেশ ভিত্তিক উত্কর্ষ (বই পড়া) কর্মসূচি উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন
০০০০
বাংলাদেশের কৃষি যান্ত্রীকিকরণের প্রতিষ্ঠান মেটাল গ্রুপ সম্প্রতি কোম্পানির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) কে সম্মাননা দেয়। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ মেটালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিলের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন
০০০০
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর নতুন ক্রেডিট কার্ড হোল্ডাররা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে easy.com.bd এর মাধ্যমে প্রথমবার মোবাইল টপ-আপ করে ৫% বোনাস টক টাইম সুবিধা গ্রহন করতে পারবেন। এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর রিটেইল প্রোডাক্টস এ্যান্ড সেগমেন্ট প্রধান মাহিউল ইসলাম, হেড অব কার্ডস সোহেইল আলিম, সফ্টওয়ার সপ লিমিটেড (এসএসএল ওয়ারলেস) -এর চীফ অপারেটিং অফিসার আশিষ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকেশন্স লিমিটেডের ‘ফাস্টেস্ট গ্রোয়িং এসএমই ব্যাংক-২০১৮’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সম্প্রতি দুবাইয়ের জুমেরা এমিরাটসে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ.বি. এম. ইকবাল ব্যাংকের পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহন করেন। এসময় ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, ব্যাংকের এমডি ও সিইও এম. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন
