যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাত্পাড়ার তোতা মিয়ার ছেলে।
নিহতের খালা রওশন আরা জানান, রাতে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু তাকে ফোন দিয়ে পারভেজকে ছুরি মেরে হত্যার কথা জানান। এরপর হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান। পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তিনি বলেন, ‘আমি শুনেছি মুখ বাঁধা তিন জন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়’।
