যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৫০ লাখের বেশি মানুষ বিদ্যুত্হীন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩২

যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্যাঞ্চলে শীতকালীন ঝড়ে ৫০ লাখের বেশি মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তীব্রতার কারণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। পাওয়ার আউটেজ ডট ইউএস জানিয়েছে, মঙ্গলবার ভোরে ৫০ লাখের বেশি গ্রাহক বিদ্যুত্হীন হয়ে পড়েছে। বিদ্যুত্হীন গ্রাহকের বড় একটি অংশ টেক্সাসের। বিদ্যুত্হীন অধিকাংশ মানুষকে বরফ জমা তাপমাত্রায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হচ্ছে। টেক্সাসের আলবাইনে তিন জলবিদ্যুত্ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এখানে এই বিপর্যয় দেখা দিয়েছে। নগরীর এক লাখ ২৫ হাজার বাসিন্দা কখন পুনরায় বিদ্যুত্  সংযোগ পাবে তা এখনো স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। গভনর্র গ্রেগ অ্যাবট জানিয়েছেন, বিপর্যয়কর আবহাওয়া মোকাবিলা ও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা সচল করতে রাজ্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। —নিউ ইয়র্ক টাইমস