সরকার জসীম বাঘ শিয়ালে দু’জন মিলে অফিস নিল মতিঝিলে। বুদ্ধি শিয়াল মামার দেখিয়ে এক খামার ব্যাংক থেকে যে তুলল ঋণ পালটে গেল তাদের দিন। ব্যাংকের টাকায় খুলে ব্যাংক সমাজে পায় উচ্চ র্যাংক। কৈয়ের তেলে ভাজল কৈ এ নিয়ে খুব হইচই।