ঝিনাইদহের হাটবাজারে জাটকা মাছ বিক্রি!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার হাটবাজারগুলোতে বিক্রি হচ্ছে জাটকা মাছ। একশ্রেণির খুচরা মাছ ব্যবসায়ী মাছের আড়ত থেকে জাটকা কিনে নিয়ে হাটবাজারে বিক্রি করছে। জানা গেছে, ৯ ইঞ্চির ছোট ইলিশকে জাটকা বলা হয়ে থাকে। জাটকা ধরা, বিক্রি নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ ব্যবসায়ী বলেন, উপকূলীয় জেলাগুলোর মত্স্য বন্দর থেকে ইলিশ মাছের সঙ্গে গোপনে জাটকা আসে। তারপর গোপনেই খুচরা মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়ে থাকে। এ বিষয়ে জেলা মত্স্য কর্মকর্তা শেখ আলফাজ উদ্দিন বলেন, জাটকা বিক্রির বিরুদ্ধে তারা সজাগ। মাঝেমধ্যেই অভিযান চালানো হয়।