আমরা কেউ তিন বছর, কেউ চার বছর নার্সিং পড়েছি। তিন বছর ডিপ্লোমা আর চার বছর বিএসসি নার্সিং কোর্স। এই দুটি কোর্সই সম্পূর্ণ ইংরেজিতে। আমরা ডিপ্লোমা করেছি তিন বছরে ৩৬টা বিষয় পড়ে। রিটেন, এমসিকিউ-তে আলাদা আলাদা পাশ করতে হয়। আজকে আমরা যে দ্বিতীয় শ্রেণির গেজেটেড অফিসার হয়েছি এজন্যও অনেক আন্দোলন করতে হয়েছে আমাদের। প্রশ্ন হচ্ছে, কিভাবে একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নার্স হতে চায়? যে কি না ছয় মাসের কোর্স করেছে! বিষয়টি একটু ভেবে দেখার জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
মেহেরুন ইসলাম, সিনিয়র স্টাফ নার্স,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা
