এ কে আজাদ আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২

এ কে আজাদ ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের নির্বাহী বৈঠকে নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গত বছরের ১ জুলাই লতিফুর রহমানের মৃত্যুতে ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে যায়। আজাদ হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তিনি দৈনিক পত্রিকা-দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি