নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০১৮ খ্রী. সংশোধিত ২৩ নভেম্বর ২০২০ খ্রী. এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় বিধি অনুুযায়ী কেথুড়ী বি.এফ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ডাকঘর-কেথুড়ী বাজার, উপজেলা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর এর জন্য একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অত্র মাদ্রাসার সভাপতি বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। —সভাপতি।               সিকে-২৫৬