আজ ও কাল কচুয়ার শাজুলিয়া দরবার শরিফের বার্ষিক মাহফিল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৮

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া উপজেলার দহুলিয়ায় অলিয়ে কামেল হযরতুল আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (রহ.) নামে প্রতিষ্ঠিত শাজুলিয়া দরবার শরিফে আজ বৃহস্পতি ও কাল শুক্রবার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরিফের পির আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি। নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন পিরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।