জংলী কোবরাকে পানি পান করিয়ে ভাইরাল ফরেস্ট অফিসার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৬

দুই অক্ষরের একটি ছোটো শব্দ ‘সাপ’। হাত-পা হীন এই সরীসৃপ প্রাণীকে ভয় পান না এমন লোক বিশ্বে খুঁজে পাওয়া বেশ দুষ্কর। ভারতীয় উপমহাদেশেও এর ব্যতিক্রম নয়। বিষাক্ত কোবরা সাপকে নিয়ে আছে নানা রূপকথা। এই সাপকে কমবেশি ভয় আমরা সকলেই পাই। সেই ভয়কে হারিয়ে আদর করে পানি পান করানোর কথা কখনও ভেবে দেখেছেন?

কুকুর, বিড়াল বা অন্য কোনও জীবজন্তুকে হামেশাই আমরা নানা ভাবে পানি পান করানো হয়। তাই বলে সাপের মতো একটি ভয়ংকর প্রানীকে? ভাবলেই আঁতকে উঠার কথা। তার উপর আবার যদি সেটি কোবরার মত বিষধর সাপ হয় তাহলে কী করবেন?

নিশ্চয় ভাবতেই পারছেন না এমন কোনও ঘটনা ঘটবে কি না আপনার সাথে। তবে আপনার সাথে নয়, স্বয়ং নিজে হাতে বিষধর কোবরাকে পানি পান করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে তাজ্জব বনে গেছেন অনেকে। খোদ কোবরা সাপকে পানি পান করানোর ভিডিওটি ভাইরল হতেই সেটি সম্পর্কে নিজেদের কৌতূহল এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ভিডিওটি আবার রি-টুইটও করেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিজের টুইটার পেজে পোস্ট করেছেন ভারতের ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। এর আগেও তিনি বহুবার নানারকম দুঃসাহসিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা দেখে বাহবা দিয়েছেন নেটিজেনরা।

১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বনের মধ্যে একজন ভদ্রলোক কোবরাকে বোতলের মাধ্যমে পানি পান করতে সাহায্য করছেন। তিনি বোতলটি সাপটির সামনের এমন ভাবে ধরেছিলেন যাতে সাপটি সহজেই পানি পান করতে পারে।

টুইটারে ভিডিওটি পোস্ট করার আগে ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা এবং পানি’ জীবনের দুটি সেরা উপদান৷

ইত্তেফাক/টিআর