বাউবির নতুন প্রো-ভিসি ড. নাসিম বানু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:০২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সিনিয়র সদস্য প্রফেসর ড. নাসিম বানু। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও  মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন। সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রফেসর ড. নাসিম ইত্তেফাককে বলেন, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার উপর যে মহান দায়িত্ব অর্পিত হয়েছে তা নিষ্ঠা, সততার সাথে বিশ্ববিদ্যালয়ের গুণগত মানোন্নয়নে কাজ করে যাব। মহান এই দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।


ইত্তেফাক/এসসিএস