বাসন্তী দি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

বসন্তের এই মধুর ক্ষণে

বাসন্তী গান গাই,

বাসন্তীদের চোখমুখে

বসন্ত না পাই।

বাসন্তী দি’র জীবন আজি

বসন্তহীন চলে,

ফাগুন এলে বাসন্তী দি’র

বুকে আগুন জ্বলে।

বাসন্তীরাই খেটে মরে

বাসন্তী দিন নাই,

দিনে-রাতে বাসন্তীদের

ফুটপাতে হয় ঠাঁই!

বাসন্তী দি’র দিন চলে না

‘বসন্ত’ সে কী যে,

কত বসন্ত এলো গেল

খোঁজ রেখেছ নিজে?