বকশীগঞ্জে অতিরিক্ত মদ্যপানে এক জনের মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

বকশীগঞ্জ উপজেলায় বুধবার রাতে অতিরিক্ত মদ্যপানে নূর আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মদ্যপানে গুরুতর অসুস্থ হয়েছে আরো তিন জন। জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর, জানকিপুর ও ভাটিপাড়া গ্রামের তিন যুবকসহ রিকশাচালক নূর আলম অতিরিক্ত মদ্যপান করেন। পরে অটোরিকশাযোগে বাড়ির পথে রওনা দিলে চার জনই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। শ্রীবরদী উপজেলার কাটাখালি ব্রিজ নামক স্থানে তাদের বহনকারী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে মদ্যপায়ী চালকসহ চার জনকে বকশীগঞ্জ হাসপাতালে আনার পর বিনোদেরচর গ্রামের নূর আলম মারা যান।  বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ রিকশাচালক মারা গেছেন। বাকি তিন যুবকের অবস্থা আশঙ্কাজনক। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, নূর আলমের লাশ বকশীগঞ্জ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছে।