সদর উপজেলার মঠেরবাজার ও শহরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৭৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন গিয়াস ও সিনিয়র মত্স্য কর্মকর্তা তপন কুমার মজুমদার অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে এসব জাটকা জব্দ করেন।
