প্রাণের আর্তি থেকে ঝরেপড়া ভালোবাসার প্রবল আবেগ
শিমুল-পলাশ রাঙা রক্ত হয়ে ঝরে পড়েছিল সেই কবে!
আমার জন্মেরও আগের না দেখা সেই মিথ
আজও দেখো-
রক্তের তালে তালে দোলা দিয়ে যায়!
রক্ত ত্রিতাল হয়ে এক থেকে কোটিপ্রাণে
জেগেছিল একদিন সেই যেন কবে!
আজও দেখো নির্ভুলভাবে অনাদর অযত্নেও
জেগে ওঠে এই ভোরে সেই শিমুল-পলাশ!
বাংলার প্রকৃতি বুঝি খনার-বচনের মতো
ধরে রেখেছে এই রঙ অস্থিমজ্জায়!
