পঙ্গু সেই তারা মিয়ার অবশেষে জামিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০০:২৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর  হামলার  অভিযোগে  দায়েরকৃত  মামলার  আসামি সেই পঙ্গু তারা মিয়া  অবশেষে  হাইকোর্ট  থেকে  ছয় মাসের জামিন পেয়েছেন। পুলিশের করা ওই মামলায় ৫২ জনকে আসামি করে পুলিশ। তারা মিয়া সেই ৫২ জনের একজন। অভিযোগপত্রে বলা হয়েছিল, গত ২৮ ডিসেম্বর অর্থাত্ নির্বাচনের দুদিন আগে বিকাল ৪টার পর সুনামগঞ্জের মল্লিকপুর বাজারে চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। তবে, জামিনের সময় শেষ হয়ে গেলে তারা মিয়াকে সুনামগঞ্জের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।