মির্জাপুরে ময়লায় ভরাট হচ্ছে খাল ও ডোবা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে পৌরসভার নিজস্ব জমি ও ডাম্পিং ব্যবস্থা না থাকায় বাসা-বাড়ির ময়লা আবর্জনায় ভরাট হচ্ছে বারই খাল এবং আশপাশের ডোবা-নালা। এতে একদিকে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী, অন্যদিকে খাল ও ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইলের উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম বলেন, ময়লা আবর্জনা ফেলে খাল, ডোবা ও জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। পৌরসভার সঙ্গে আলোচনা সাপেক্ষে এসব রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, ইউজিপি প্রকল্পের মাধ্যমে ময়লা ফেলার ডাম্পিং ব্যবস্থা করা হবে।