মনোহরগঞ্জে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহিদ মিনার। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬টি, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচটি ও ১৪টি মাদ্রাসার সাতটিতে শহিদ মিনার নেই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, উপজেলা সমন্বয় সভায় যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানগুলোতে শহিদ মিনার স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এসময় শহিদ মিনার স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই শিগিগরই সেসব প্রতিষ্ঠানে শহিদ মিনার স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।