কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোলে পাঁচ জন মাদকসেবীর এক মাস করে কারাদণ্ড হয়েছে। কাহারোল থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং তাত্ক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাদকসবীকে এক মাস করে কারাদণ্ড দেন।
