কাজীপুরে জনপ্রিয় হচ্ছে বিষমুক্ত সবজি চাষ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর এলাকায় বিষমুক্ত সবজি উত্পাদন হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলার চরগিরিশ, নাটুয়ারপাড়া, মনসুরনগর, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, সোনামুখী, চালিতাডাঙ্গা, মাইজবাড়ী ও গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিষমুক্ত পদ্ধতিতে শাকসবজি চাষ হচ্ছে। রৌহাবাড়ী গ্রামের চাষি আমজাদ হোসেন বলেন, এ বছর দুই বিঘা জমিতে বিষমুক্ত শাকসবজি চাষ করেছি। কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরাপদ বিষমুক্ত শাকসবজি উত্পাদনের ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে।