ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে দুই চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, ভৈরব র্যাব ক্যাম্পের আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার থলিয়ারায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
