পীরগঞ্জে ধানখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের পীরগঞ্জে ধানখেত থেকে মাহাবুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের কুয়েতপুর বিলপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।