পদত্যাগ করুন ট্রাম্পকে কেরি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০০:৪৭

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট ট্রাম্পকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অধিবেশনে অংশ নিয়ে এই আহবান জানান তিনি। কেরি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দাভোসে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয়বার প্রার্থী হওয়া সম্পর্কে আপনি কী বলবেন? জবাবে ‘পদত্যাগ’ শব্দটি উল্লেখ করেন কেরি। - ফক্স নিউজ