আল্লাহ ও রাসুল (স.)-এর পথে যারা নিজেদের নিয়োজিত করেছেন সকলকেই কঠিন পরীক্ষা ও মুসিবতের মাধ্যমে জীবন কাটাতে হয়েছে। সুখের বিষয় হলো এ পথের কঠিন বাস্তবতায় আল্লাহর দয়া সর্বক্ষণ ছিল। গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মহান মোর্শেদ অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ মোহাম্মদ নূর খাঁন, প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশন জালালবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, কাউন্সিলর আলহাজ মুহাম্মদ মোবারক আলী, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
