আত্মদান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

চৌধুরী ফেরদৌস

 

সবুজ পান সাদা চুনে

চিবিয়ে-চুবিয়ে দূরে

ছুড়ে ফেলে দিচ্ছ তুমি:

একতাল রক্তলাল...

সবুজ কিছু

তাজা প্রাণ

চুনে খেয়েছিল বলেই

অ্যাত কথা বলতে আজ

পারছ তুমি ব্যাপারি:

সেইসব আত্মদান

ঘুণাক্ষরেও যেন তুমি

ভেব না

পান-শুপারি...