লেনদেনের শীর্ষ স্থান বেক্সিমকোর দখলে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির ১ হাজার ১৫৬ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৮৩১টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড। কোম্পানিটির ২৫ লাখ ৬৯ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১১ কোটি ৫ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০৩ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে—রবি আজিয়াটা, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।