সাভারে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৮:১৭

সাভারে ট্রাক চাপায় মোঃ জামাল হোসেন (৩১) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জামাল স্থানীয় একটি বেকারির ভ্যানচালক হিসেবে কাজ করতেন। 

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ভ্যানচালক জামাল উলাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/নূহু