নাসিরনগরে পিঠা উত্সব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে শেষ হলো পিঠা উত্সব। বসন্ত উপলক্ষ্যে নাসিরনগর উপজেলা প্রশাসন এই পিঠা উত্সবের আয়োজন করে। উত্সবে এসে অনেকেই যেন ফিরে গেলেন হারানো শৈশবে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে প্রধান অতিথি হিসেবে এ উত্সবের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ উত্সবে কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ সব বয়সিরা স্টলে আসে। উত্সবে নানা স্বাদের বাহারি পিঠা আনা হয়। পিঠার ১৫টি স্টল স্থান পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।